tanaka

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ইতালির পুলিশের সঙ্গে যোগাযোগ দূতাবাসের

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ দূতাবাস ও মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে...
প্রচ্ছদসারাদেশরামগঞ্জের কবরস্থানে ব্যাগভর্তি ২৪ কেজি ব্যবহৃত বুলেটের ধাতব অংশ

রামগঞ্জের কবরস্থানে ব্যাগভর্তি ২৪ কেজি ব্যবহৃত বুলেটের ধাতব অংশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি কবরস্থান থেকে প্রায় ২৪ কেজি ব্যবহৃত বুলেটের সামনের ধাতব অংশ উদ্ধার করেছে পুলিশ। কবরস্থানের ভেতরে বিপুল পরিমাণ এসব ধাতব বস্তু পড়ে থাকায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলার ৬ নম্বর লামচর ইউনিয়নের ২ নম্বর লামচর গ্রামের বাইতুন নূর জামে মসজিদের সামনের কবরস্থানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হলে মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করেন।

ফায়ারিং রেঞ্জ থেকে আসার সম্ভাবনা

মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তাজ উদ্দিন জানান, ব্যাগের ভেতরে পাওয়া বস্তুগুলো ব্যবহৃত বুলেটের সামনের ধাতব অংশ বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

পুলিশের ধারণা, কোনো ফায়ারিং রেঞ্জ থেকে বিভিন্নভাবে এসব ধাতব অংশ ওই এলাকায় এসে থাকতে পারে। তবে কীভাবে সেগুলো কবরস্থানে এসে জমা হলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এলাকায় নেই কোনো ফায়ারিং রেঞ্জ

স্থানীয় বাসিন্দারা অবশ্য পুলিশের প্রাথমিক ধারণা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, কবরস্থানের আশপাশে কোনো ফায়ারিং রেঞ্জ নেই। ফলে এত বিপুল পরিমাণ ব্যবহৃত বুলেটের ধাতব অংশ সেখানে কীভাবে এলো, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

ব্যাগটি কবরস্থানে কে বা কারা রেখে গেছে, কোথা থেকে এসব ধাতব অংশ আনা হয়েছে এবং এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

উদ্ধার হওয়া প্রায় ২৪ কেজি ধাতব অংশ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এর উৎস ও কবরস্থানে পৌঁছানোর কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।