tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকরাতভর বিস্ফোরণে কাঁপল উপসাগরীয় দেশগুলো

রাতভর বিস্ফোরণে কাঁপল উপসাগরীয় দেশগুলো

ইরান ও ইসরায়েলের মধ্যে রাতভর পাল্টাপাল্টি আক্রমণ অব্যাহত ছিল। তেহরানে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং তেল আবিবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত কয়েক ঘণ্টায় সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনে বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং ড্রোন প্রতিহত করা হয়েছে।

ইরানের মেহর সংবাদ সংস্থা জানিয়েছে, আজ ভোররাতে মার্কিন-ইসরায়েলি বাহিনী তেহরানের ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে।তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। 

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দেশটির রাজধানী রিয়াদের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এর আগে, শুক্রবার প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে এক হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৭ মার্চ) সংবাদ সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।সূত্রের তথ্য অনুযায়ী, হামলায় ঘাঁটিতে থাকা অন্তত একটি সামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত সেনাদের মধ্যে দুইজনের অবস্থা সংকটাপন্ন। এ নিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ৩০৩ সেনা আহত হলেন।

এদিকে রয়টার্সের তথ্য মতে, সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলি বিমান প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করায় দামেস্কের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।