tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআদালতরাজসাক্ষী হতে চান পুলিশ সদস্য শেখ আফজালুল

রাজসাক্ষী হতে চান পুলিশ সদস্য শেখ আফজালুল

সাভারের আশুলিয়ায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৬ জনকে পুড়িয়ে হত্যার মামলায় রাজসাক্ষী হতে আবেদন করেছেন পুলিশের সাবেক উপপরিদর্শক শেখ আফজালুল হক। তিনি মামলার একজন আসামি। বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি এই আবেদন করেন।

একই দিন ট্রাইব্যুনাল এই মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন। পাশাপাশি, মামলার ৮ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, ১৩ আগস্ট স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ২১ আগস্ট দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট হত্যাকাণ্ডের পর ৫ জনের মরদেহ এবং আহত একজনকে পুড়িয়ে ফেলা হয়। এর আগের দিন, ৪ আগস্ট, আশুলিয়া থানার সামনে গুলি করে আরেকজনকে হত্যা করা হয়। এসব ঘটনাকে কেন্দ্র করেই ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।