tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদরাজনীতিরাজশাহীতে ১৬ মে বিভাগীয় সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের

রাজশাহীতে ১৬ মে বিভাগীয় সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ১৬ মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য জোট।

বৃহস্পতিবার (১৪ মে) নগরের আমানা ফুড ভিল রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চল প্রধান মাওলানা রফিকুল ইসলাম, মহানগর জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য ডা. মাওলানা কেরামত আলী, মহানগর সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডলসহ জোটের নেতারা।

নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষি সংকট ও পানি সংকটের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তারা অভিযোগ করেন, জনগণের মতামতের যথাযথ প্রতিফলন না ঘটায় রাজনৈতিক অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে।

বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক অধিকার, সুশাসন ও জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করা হলে জাতীয় সংকট তীব্র আকার ধারণ করবে। এ পরিস্থিতি থেকে উত্তরণে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে ফারাক্কা বাঁধের প্রভাব তুলে ধরে নেতারা বলেন, এর কারণে রাজশাহীসহ উত্তরাঞ্চলের নদ-নদীগুলো শুকিয়ে যাচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারের কার্যকর উদ্যোগ দাবি করেন তারা।

জোটের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৬ মে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ডা. শফিকুর রহমান, নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্য জোটের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

বক্তাদের ভাষ্য, এই সমাবেশ শুধু পানির ন্যায্য হিস্যার দাবিতে নয়, বরং জনগণের অধিকার, ন্যায্যতা ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনের অংশ। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।