tanaka
প্রচ্ছদসারাদেশরাজশাহীতে পুলিশের অভিযানে ১৮ জন গ্রেফতার

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৮ জন গ্রেফতার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ১৮ জনের মধ্যে ৭ জন ওয়ারেন্টভুক্ত, ৬ জন মাদক মামলার আসামি এবং ৫ জন অন্যান্য মামলার আসামি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।