tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদরাজধানীরাজধানীর সড়কে জলাবদ্ধতা, সময় নিয়ে বের হতে পুলিশের অনুরোধ

রাজধানীর সড়কে জলাবদ্ধতা, সময় নিয়ে বের হতে পুলিশের অনুরোধ

রাজধানীতে গত কয়েক দিন ধরে বৃষ্টি ঝরছে। এতে সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।

রাজধানীতে টানা কয়েক দিনের বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। সোমবার (১৩ জুলাই) সকাল থেকেও বৃষ্টি অব্যাহত থাকায় নগরবাসীকে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সোমবার সকালে ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ অনুরোধ জানানো হয়।

বার্তায় বলা হয়, টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় পানি জমে যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে। বিশেষ করে বনানী কবরস্থানের কাছে ঢাকা গেট সংলগ্ন মূল সড়কের ইনকামিং ও আউটগোয়িং—উভয় দিকেই জলাবদ্ধতা রয়েছে। এতে ওই এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

এ ছাড়া বনানী-কাকলী এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামার র‌্যাম্পের প্রান্তে পানি জমে যান চলাচল কিছুটা ধীর হয়ে পড়েছে। ইসিবি এলাকায় ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনে পানি জমে থাকায় মিরপুর ডিওএইচএস ও কালশী থেকে ইসিবি হয়ে মাটিকাটা ফ্লাইওভারের দিকে চলাচলকারী যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

অন্যদিকে, যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে বৃষ্টির পানি জমে থাকা এবং ঢাকা ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ চলমান থাকায় ওই এলাকাতেও যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে উল্লিখিত সড়কগুলোতে জলাবদ্ধতা আরও বাড়তে পারে। তাই সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার এবং গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।