রাজধানীতে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চারজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালেক (৪৬), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. জামাল উদ্দীন (৪২), শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আফজাল খাঁন সুমন (৪২), এবং ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানার ৪১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম বেপারী নয়ন (৪৩)।
রোববার (১৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।



