tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদরাজধানীরাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১১

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১১

রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালেও ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ১৪ নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে প্রায় ১৫-২০ জন যুবক হঠাৎ ব্যানার হাতে মিছিল শুরু করে। তারা মাত্র পাঁচ মিনিট সড়কে অবস্থান করার পর ব্যানার গুটিয়ে চলে যায়।

স্থানীয়রা জানান, মিছিলটি বউবাজার হয়ে সামনের দিকে এগিয়েছিল। অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, যেমন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’। মিছিলে অংশ নেওয়া তরুণদের বয়স প্রায় ১৪ থেকে ২০ বছরের মধ্যে ছিল, তবে দু-একজন বয়স্ক মানুষও ছিলেন।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, মিছিল চলাকালীন পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে। কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে এবং কারা আশপাশ থেকে ধরা পড়েছে, তা যাচাই করা হচ্ছে। প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এই ধরনের ঝটিকা মিছিল ও অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।