tanaka
প্রচ্ছদতথ্যপ্রযুক্তিযে ভুল ক্লিকেই সাইবার অপরাধীদের নিয়ন্ত্রণে যেতে পারে আপনার স্মার্টফোন

যে ভুল ক্লিকেই সাইবার অপরাধীদের নিয়ন্ত্রণে যেতে পারে আপনার স্মার্টফোন

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অনলাইন বিজ্ঞাপন অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। অসাবধানতাবশত কোনো বিজ্ঞাপনে ক্লিক করে ফেলাও অস্বাভাবিক নয়। তবে একটি ছোট ভুলই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও ব্যাংক অ্যাকাউন্টকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্নোগ্রাফিক অ্যাপের বিজ্ঞাপনে ক্লিক করে ক্ষতিকর অ্যাপ ইনস্টল করলে সাইবার অপরাধীরা পুরো স্মার্টফোনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ পেতে পারে। এতে ব্যবহারকারীর অনলাইন কার্যক্রম নজরদারির পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অননুমোদিত লেনদেনের ঝুঁকিও তৈরি হতে পারে।

এ বিষয়ে সতর্ক করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র।

সম্প্রতি প্রকাশিত এক সতর্কবার্তায় সংস্থাটি জানিয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামে পর্নোগ্রাফিক কনটেন্টের আড়ালে ম্যালওয়্যারযুক্ত বিভিন্ন অ্যাপ ছড়িয়ে দেওয়া হচ্ছে। আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহারকারীদের এসব অ্যাপ ডাউনলোডে প্রলুব্ধ করা হচ্ছে। তবে অ্যাপগুলো গুগল প্লে স্টোরের মতো অনুমোদিত প্ল্যাটফর্মের পরিবর্তে অপরিচিত ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে বলা হয়। ফলে ব্যবহারকারীরা অজান্তেই ক্ষতিকর সফটওয়্যার ফোনে ইনস্টল করে ফেলতে পারেন।

সতর্কবার্তায় বিশেষভাবে নাইট প্লে, রিলুপ, কিস, ভিমো, রিভো, নেক্সো ও ভিক্সা নামের অ্যাপ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এসব অ্যাপ ইনস্টল করার পর ব্যবহারকারীর কাছ থেকে বিভিন্ন ধরনের বিশেষ অনুমতি চাওয়া হতে পারে। প্রয়োজনীয় অনুমতি পেয়ে গেলে ম্যালওয়্যার ফোনের বিভিন্ন কার্যক্রম নীরবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারে। একই সঙ্গে ব্যক্তিগত তথ্য সংগ্রহের পাশাপাশি ফোনের গুরুত্বপূর্ণ ফিচার ব্যবহারের সুযোগও পেতে পারে সাইবার অপরাধীরা।

এ ছাড়া কিছু ম্যালওয়্যার ফোনে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) স্থাপন করে ইন্টারনেট সংযোগ অপরাধীদের নিয়ন্ত্রিত সার্ভারের মাধ্যমে পরিচালনা করতে পারে। এতে ব্যক্তিগত তথ্য চুরি, অনলাইন কার্যক্রম নজরদারি এবং ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল লেনদেনে অননুমোদিত হস্তক্ষেপের ঝুঁকি বাড়ে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ, অপরিচিত বিজ্ঞাপন বা সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। অনুমোদিত অ্যাপ স্টোর ছাড়া অন্য কোনো উৎস থেকে অ্যাপ ডাউনলোড না করা এবং অজানা বা অপ্রয়োজনীয় অ্যাপকে অতিরিক্ত অনুমতি না দেওয়াও জরুরি।

অনলাইনে নিরাপদ থাকতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সচেতনতা। সন্দেহজনক কোনো বিজ্ঞাপন, লিংক বা অ্যাপ দেখলে তাতে ক্লিক বা ইনস্টল না করে যাচাই করে