tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকযুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণ

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণ

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি গোলাবর্ষণে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননের ইয়াতের শহরে এই হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেই এ হামলা সংঘটিত হলো।

শুক্রবার আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইয়াতের ছাড়াও পৃথকভাবে তাইবেহ শহর ও বিন্ত জবেইলের আশপাশ এলাকায় ইসরায়েলের বিমান হামলার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, হামলার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সামগ্রিক পরিস্থিতি এখনও অস্থির রয়েছে।

এদিকে, ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, এই সময়ের মধ্যে লেবানন ও ইসরায়েলের নেতারা ওয়াশিংটনে বৈঠকে বসতে পারেন।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র লেবাননকে সহায়তা করবে যাতে দেশটি হিজবুল্লাহর হুমকি মোকাবিলা করতে পারে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ইরানকে হিজবুল্লাহর জন্য অর্থায়ন বন্ধ করতে হবে।