tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকযুদ্ধবিরতি আলোচনা: পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধিদল

যুদ্ধবিরতি আলোচনা: পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধিদল

শান্তি পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছে ইরানের একটি প্রতিনিধিদল। ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি পোস্টে জানান, ইসরাইলি সরকারের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে ইরানের জনমনে সংশয় থাকলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আমন্ত্রণে প্রস্তাবিত ১০ দফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ নিতে ইরানের প্রতিনিধিদল আজ রাতেই ইসলামাবাদে পৌঁছাবে।

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্তসাপেক্ষে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। বুধবার (৯ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় ১৫ দিনের এই যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।

যুদ্ধবিরতি ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জন করেছে। অন্যদিকে ইরানও এই সংঘাতে নিজেদের ‘ঐতিহাসিক বিজয়’-এর দাবি জানিয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা