গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার স্টেটসভিলে একটি সেসনা ৫৫০ বিজনেস জেট দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে মোটরগাড়ি রেসার (নাসকার) সাবেক কিংবদন্তি ড্রাইভার গ্রেগ বিফল এবং তার পরিবারের সদস্যরা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। উত্তর ক্যারোলিনার স্টেটসভিল আঞ্চলিক বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়।
৫৫ বছর বয়সী গ্রেগ বিফেল যুক্তরাষ্ট্রের একজন প্রথম সারির মোটরগাড়ি রেসার ছিলেন। ২০ বছরের ক্যারিয়ারে তিনি জাতীয় ও রাজ্য পর্যায়ের বিভিন্ন গাড়ি রেসিং টুর্নামেন্টে অংশ নিয়ে মোট ১৯ বার চ্যাম্পিয়ন হন। ২০২২ সালে তিনি রেসিং ক্যারিয়ার থেকে অবসর নেন। নাসকারের সর্বকালের সেরা ৭৫ জন রেসারের তালিকায়ও তার নাম রয়েছে।
বিমানটি স্টেটসভিল বিমান বন্দরের রানওয়েতে স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে আছড়ে পড়ে।



