tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশযশোরে গোডাউনে লুকানো অবৈধ ৭৭টি আমেরিকান মোটরসাইকেল জব্দ

যশোরে গোডাউনে লুকানো অবৈধ ৭৭টি আমেরিকান মোটরসাইকেল জব্দ

যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি গোডাউন থেকে যুক্তরাষ্ট্রে তৈরি ৭৭টি নতুন মোটরসাইকেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অভিযানকালে মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় গোডাউনটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়। অভিযানে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক (তদন্ত) সুজন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোটরসাইকেলগুলো নওয়াপাড়া রোডের ২৪২ নম্বর বাড়িতে সংরক্ষিত ছিল।

প্রশাসন সূত্রে জানা যায়, কয়েকদিন আগে একই গোডাউনে কাস্টমস কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছিল। সে সময় প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের জন্য তিন দিনের সময় দেওয়া হয়। সর্বশেষ রোববার পুনরায় অভিযান চালিয়ে দেখা যায়, গোডাউনে ‘আমেরিকান ইউএন’ কোম্পানির ৭৭টি সম্পূর্ণ নতুন মোটরসাইকেল রাখা রয়েছে।

গোডাউন মালিক হাফিজুর রহমান শিলু মোটরসাইকেলগুলোর নিবন্ধন, আমদানি অনুমোদন বা সংশ্লিষ্ট কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

এদিকে মোটরসাইকেলগুলোর মালিক হিসেবে পরিচিত আবু সাঈদ সাবু অসুস্থতার কারণ দেখিয়ে ঘটনাস্থলে উপস্থিত হননি। পরে তিনি কাগজপত্র দাখিলের জন্য আরও ১০ দিনের সময় প্রার্থনা করেন। পরিস্থিতি বিবেচনায় ম্যাজিস্ট্রেট গোডাউনটি সিলগালা এবং মোটরসাইকেলগুলো জব্দ অবস্থায় সেখানেই সংরক্ষণের নির্দেশ দেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে জব্দ করা মোটরসাইকেলগুলো সরকারের হেফাজতে নেওয়া হবে।

উল্লেখ্য, প্রথম অভিযানের সময় আবু সাঈদ সাবু দাবি করেছিলেন, তিনি ও তার এক সহযোগী যৌথভাবে যুক্তরাষ্ট্র থেকে সিঙ্গাপুর হয়ে মোটরসাইকেলগুলো আমদানি করেছেন। কাগজপত্র প্রক্রিয়াধীন থাকায় এবং ব্যবসায়িক সুবিধার জন্য সেগুলো যশোরে রাখা হয়েছে বলে তিনি জানান। তার কাছে আংশিক এবং তার সহযোগীর কাছে অবশিষ্ট কাগজপত্র রয়েছে বলেও দাবি করেন তিনি। সে সময় নির্ধারিত সময় দিয়ে অভিযানিক দল স্থান ত্যাগ করে।