tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্তে নতুন উদ্যোগ

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্তে নতুন উদ্যোগ

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করে চূড়ান্ত করার এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)–এর সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত এ সভায় মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা প্রণয়ন এবং ইতিহাস সংরক্ষণে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়।

সভায় মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি। তাই মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা সমীচীন নয়। তিনি জোর দিয়ে বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার অপব্যবহার দীর্ঘদিন ধরে চলে আসছে, যার ফলে নতুন প্রজন্মের একটি অংশ সঠিক ইতিহাস থেকে দূরে সরে যাচ্ছে।

তিনি আরও বলেন, অসীম ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধারা যে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, সেই গৌরবগাথা তরুণদের কাছে যথাযথভাবে তুলে ধরা সময়ের দাবি। রাষ্ট্রের জন্মের ভিত্তি হিসেবে মুক্তিযুদ্ধের চেতনাকে সংরক্ষণ ও প্রজন্মান্তরে পৌঁছে দিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জামুকার সদস্যবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।