tanaka
প্রচ্ছদজাতীয়মোজাম্মেল হকের মৃত্যুতে ভূমি প্রতিমন্ত্রীর শোক

মোজাম্মেল হকের মৃত্যুতে ভূমি প্রতিমন্ত্রীর শোক

  1. বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৯তম ব্যাচের কর্মকর্তা ও ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপির একান্ত সচিব (উপসচিব) আশ্রাফুল ইসলামের বাবা মোজাম্মেল হক ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী।

    শোকবার্তায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, মোজাম্মেল হক ছিলেন একজন সৎ, নীতিবান ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে পরিবার ও সমাজ একজন গুণী এবং অভিভাবকতুল্য মানুষকে হারিয়েছে।

    শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘পরম করুণাময় মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।’

    একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও নিকটজনদের প্রতি গভীর সমবেদনা জানান প্রতিমন্ত্রী। তিনি মহান আল্লাহর কাছে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার ধৈর্য ও শক্তি কামনা করেন।

    সূত্র: শোকবার্তা