tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদখেলামেসির বিশেষ ট্রেনিংয়ের রহস্য ফাঁস করলেন ডি পল

মেসির বিশেষ ট্রেনিংয়ের রহস্য ফাঁস করলেন ডি পল

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বিশেষ প্রস্তুতি নিচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি। তার এই বাড়তি অনুশীলনের বিষয়টি প্রকাশ করেছেন জাতীয় দল ও ক্লাব সতীর্থ রদ্রিগো ডি পল।

ডি পলের দাবি, শারীরিক ফিটনেসের সর্বোচ্চ পর্যায়ে থাকতে বর্তমানে ‘ডাবল ট্রেনিং’ করছেন মেসি। নিয়মিত ক্লাব অনুশীলনের বাইরে ব্যক্তিগত ফিটনেস কোচের অধীনে আলাদা কঠোর রুটিনও অনুসরণ করছেন তিনি। মূল লক্ষ্য—২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে পুরোপুরি প্রস্তুত থাকা।

ডি পল বলেন, ‘দুই-তিন মাস আগে আমরা ক্লাবের কাজের বাইরে আলাদা একটি ট্রেনিং পরিকল্পনা শুরু করেছি। সেরা ফিটনেসে পৌঁছাতে আমরা দুজনই কঠোর পরিশ্রম করছি।’

তিনি আরও জানান, নিজেদের জন্য দিনে দুই সেশনের বিশেষ অনুশীলন সূচি তৈরি করেছেন তারা। সেই পরিকল্পনায় আলাদা ট্রেইনারও যুক্ত আছেন।

বর্তমানে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ছন্দে আছেন মেসি। চলতি এমএলএস মৌসুমে ১২ ম্যাচে করেছেন ১১ গোল, সঙ্গে রয়েছে ৪টি অ্যাসিস্ট। সর্বশেষ পোর্টল্যান্ড টিম্বারের বিপক্ষে ম্যাচেও গোল ও অ্যাসিস্ট দুটিই করেছেন তিনি।

ডি পল জানান, শুধু শারীরিক নয়, মানসিক প্রস্তুতির দিকেও বাড়তি গুরুত্ব দিচ্ছেন তারা। বিশ্বকাপের চাপ, উত্তেজনা ও প্রত্যাশা সামলাতে নিয়মিত আলোচনা করেন দুজন।

তার ভাষায়, ‘আমরা প্রায়ই বিশ্বকাপ নিয়ে কথা বলি। চাপ, ভয়, উত্তেজনা—সব মিলিয়ে এটি এক ধরনের মানসিক যাত্রা।’

মেসির সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও কথা বলেন ডি পল। তিনি বলেন, ‘সে আমাকে ভারসাম্য দেয়, আমি তাকে অনুপ্রাণিত করি। আমরা একে অপরকে সাহায্য করি।’

২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে সেখানে মাঠে নামবে আর্জেন্টিনা ইনাটারন্যাশনাল টিম তার আগে প্রস্তুতির অংশ হিসেবে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে মেসির দল।