tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদজাতীয়মুসলিমদের ঈদুল আজহার চাঁদ দেখার আহ্বান জানাল সৌদি আরব

মুসলিমদের ঈদুল আজহার চাঁদ দেখার আহ্বান জানাল সৌদি আরব

জিলহজ মাসের চাঁদ দেখার জন্য সৌদি আরবজুড়ে মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। দেশটির সরকারি ক্যালেন্ডার উম্মুল কুরা অনুযায়ী ২৯ জিলকদ, অর্থাৎ ১৭ মে রোববার সন্ধ্যায় চাঁদ দেখার অনুরোধ জানানো হয়েছে।এক বিবৃতিতে সৌদি সুপ্রিম কোর্ট বলেছে, যারা খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখতে সক্ষম, তারা যেন রাজ্যের বিভিন্ন স্থানে গঠিত সরকারি চাঁদ দেখা কমিটিতে অংশ নেন।

এদিকে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, রবিবার বিশ্বের বিভিন্ন ইসলামি দেশে জিলহজের চাঁদ দেখার চেষ্টা করা হবে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অংশে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা যেতে পারে। অন্যদিকে মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার অধিকাংশ অঞ্চলে অনুকূল আবহাওয়ায় খালি চোখেও চাঁদ দেখা সম্ভব হতে পারে।আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শওকত ওদেহ বলেন, বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ১৮ মে সোমবার জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে অধিকাংশ ইসলামি দেশে ২৭ মে বুধবার ঈদুল আজহা পালিত হতে পারে।

তিনি জানান, বিভিন্ন শহরে চাঁদ দেখার পরিস্থিতি ভিন্ন হতে পারে। আবুধাবিতে সূর্যাস্তের ৫৮ মিনিট পর পর্যন্ত চাঁদ আকাশে থাকার সম্ভাবনা রয়েছে, তখন চাঁদের বয়স হবে ১৮ ঘণ্টা ৪৫ মিনিট।