tanaka

পূজা চেরির বিয়ের গুঞ্জন, সত্যতা নিয়ে এখনো স্পষ্ট কোনো বক্তব্য নেই

ঢালিউডের অভিনেত্রী পূজা চেরির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়েছে, দেশের পরিচিত এক ব্যবসায়ীর সঙ্গে...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনমুক্তির দুই দিনেই ১০০ কোটির ক্লাবে সুরিয়ার ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’

মুক্তির দুই দিনেই ১০০ কোটির ক্লাবে সুরিয়ার ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’

মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে দক্ষিণী তারকা সুরিয়ার নতুন সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’। প্রেক্ষাগৃহে আসার মাত্র দুই দিনের মধ্যেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে বলে জানিয়েছে প্রযোজনা সংশ্লিষ্টরা। এর মধ্য দিয়ে অল্প সময়ের ব্যবধানে টানা দুই সিনেমায় শতক হাঁকালেন সুরিয়া।

এর আগে সুরিয়ার ‘কারুপ্পু’ বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল। বিশ্বব্যাপী প্রায় ৩৫০ কোটি রুপি আয় করে সিনেমাটি এখন পর্যন্ত অভিনেতার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৪ আগস্ট মুক্তি পায় ভেঙ্কি আতলুরি পরিচালিত ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’। মুক্তির পর দর্শকদের আগ্রহ এবং প্রেক্ষাগৃহে ভালো সাড়া পাওয়ার মধ্যেই দ্রুত ১০০ কোটির মাইলফলক পার করেছে সিনেমাটি। এটিই সুরিয়ার ক্যারিয়ারে কোনো সিনেমার দ্রুততম ১০০ কোটি রুপি আয়ের রেকর্ড বলে দাবি করা হচ্ছে।

যে গল্প ঘিরে সিনেমাটি

‘বিশ্বনাথ অ্যান্ড সনস’-এর কেন্দ্রীয় চরিত্র শিল্পপতি ও অলিম্পিক পদকজয়ী সঞ্জয় বিশ্বনাথ। মায়ের ইচ্ছা পূরণ করতে সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা হওয়ার সিদ্ধান্ত নেয় সে। কিন্তু পরবর্তী সময়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে সঞ্জয়কে সারোগেট মায়ের সঙ্গে যোগাযোগ করতে হয়।

সন্তানকে ঘিরে তাদের যোগাযোগ ধীরে ধীরে অন্য এক সম্পর্কে রূপ নেয়। অর্থের বিনিময়ে শুরু হওয়া একটি আনুষ্ঠানিক সম্পর্ক পরবর্তীতে প্রেমের দিকে এগিয়ে যায়। গল্পে সঞ্জয় ও সারোগেট মা ম্যাডির বয়সের ব্যবধানও গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে উঠে এসেছে।

তারকাবহুল অভিনয়

সুরিয়ার সঙ্গে সিনেমাটিতে অভিনয় করেছেন মমিতা বাইজু, রাধিকা শরৎকুমার, রবীনা ট্যান্ডন, সুনীল রেড্ডি ও নাসারসহ আরও অনেকে। সমাজের প্রচলিত নানা ট্যাবু ও বিতর্কিত বিষয়কে গল্পের মাধ্যমে তুলে ধরায় সিনেমাটি দর্শক-সমালোচকদের আলোচনায় এসেছে।

প্রায় ১৩০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি মুক্তির শুরুতেই যে গতি পেয়েছে, তাতে সামনে এর বক্স অফিস আয় আরও বড় জায়গায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে