tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদঅন্যান্যমির্জা ফখরুলের কণ্ঠ নকল করে মিথ্যা ভিডিও প্রচার, বিএনপির প্রতিবাদ

মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে মিথ্যা ভিডিও প্রচার, বিএনপির প্রতিবাদ

বিএনপি অভিযোগ করেছে, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে এবং তার নাম ও ছবি ব্যবহার করে জনমনে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে কিছু কুচক্রী মহল গণমাধ্যমে বানোয়াট ও কাল্পনিক ভিডিও প্রচার করছে।

শনিবার (১ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অসাধু মহল পুরোনো প্রেস কনফারেন্সের ভিডিও ও বক্তব্য এডিট করে, কিংবা কেউ কেউ এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও প্রকাশ করছে। এসব ভিডিওতে মিথ্যাভাবে দাবি করা হচ্ছে যে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি জানিয়েছে, এ ধরনের ভিডিও সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যেই এসব ভিডিও তৈরি ও প্রচার করা হয়েছে।

দলটি জনগণসহ বিএনপির নেতা–কর্মী এবং এমপি পদপ্রত্যাশীদের এসব সম্পাদিত ও কৃত্রিম ভিডিওতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।