tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার চেষ্টা করছি : প্রবাসী কল্যাণমন্ত্রী

মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার চেষ্টা করছি : প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি। সেই সঙ্গে সিন্ডিকেটমুক্ত রাখার চেষ্টাও করা হবে।

সোমবার (৬ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মামুনের মরদেহ গ্রহণ করার পর পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাতজনের মধ্যে এ পর্যন্ত পাঁচজনের মরদেহ দেশে এসেছে।তিন লাখ টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে তাদের পরিবারকে বলেও জানান তিনি।

২০ বছর বয়সে পরিবারের হাল ধরতে পাড়ি জমান সৌদি আরবে। দীর্ঘ ১৫ বছরের প্রবাসজীবন ছিল তার। একটাই লক্ষ্য ছিল—পরিবারের মুখে হাসি ফোটানো।