tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশমানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: অসুস্থ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার পাশে আরএমপি ও অবসরপ্রাপ্ত পুলিশ...

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: অসুস্থ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার পাশে আরএমপি ও অবসরপ্রাপ্ত পুলিশ কল্যাণ সমিতি

রাষ্ট্র ও জনগণের দীর্ঘদিনের সেবক। বার্ধক্য ও জটিল রোগে এখন তিনি নিজেই সহায়তার মুখাপেক্ষী। সেই অসহায়ত্বে পাশে দাঁড়ালেন সহকর্মীরা। মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি, রাজশাহী শাখা এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
অবসরপ্রাপ্ত সশস্ত্র পুলিশ পরিদর্শক মোঃ এনামুল হক (৭৯)*-এর সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে সমিতি। সমিতির পৃষ্ঠপোষক আরএমপির মাননীয় পুলিশ কমিশনারের আন্তরিক উদ্যোগে এ সহায়তা তুলে দেওয়া হয়।
মোঃ এনামুল হক। জন্ম: ০১/০৭/১৯৪৬, গ্রাম: বালিগ্রাম, থানা ও জেলা: চাঁপাইনবাবগঞ্জ।
২০০৩ সালে বাংলাদেশ পুলিশ থেকে অবসর নেন তিনি। দীর্ঘ কর্মজীবনে সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও মানবিকতার জন্য সহকর্মী, অধস্তন ও ঊর্ধ্বতন সকলের কাছে তিনি ছিলেন এক অনুসরণীয় নাম। রাষ্ট্র ও জনগণের সেবায় তাঁর অবদান চিরস্মরণীয়। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বার্ধক্যজনিত জটিলতায় ভুগছেন এনামুল হক। সম্প্রতি তিনি স্ট্রোকে আক্রান্ত হন। চিকিৎসা পরীক্ষায় তাঁর মস্তিষ্কে পানি জমেছে বলে ধরা পড়ে। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। সময়মতো চিকিৎসা না হলে শারীরিক অবস্থার আরও অবনতির আশঙ্কা রয়েছে। তিনি নিঃসন্তান। একমাত্র সহধর্মিণী শাহনাজ পারভিনই তাঁর সেবাদানকারী। কিন্তু সীমিত আর্থিক সামর্থ্যের কারণে ব্যয়বহুল চিকিৎসা ও অস্ত্রোপচারের খরচ বহন করা তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে। বিষয়টি বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি, রাজশাহী শাখার কার্যনির্বাহী সভায় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদান ও বর্তমান অসহায়ত্ব বিবেচনায় নিয়ে সমিতির সদস্যবৃন্দ ও পৃষ্ঠপোষক পুলিশ কমিশনারের সমন্বয়ে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে সমিতির কেন্দ্রীয় কমিটির কাছে আরও আর্থিক সহায়তার আবেদন জানানোর সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির নেতৃবৃন্দ বলেন, “যারা সারাজীবন দেশ ও মানুষের সেবা করেছেন, বার্ধক্যে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এনামুল হক স্যারের মতো কর্মকর্তাদের অবদান আমরা ভুলি নাই, ভুলবোও না। মহান আল্লাহ তাআলা যেন জনাব মোঃ এনামুল হককে দ্রুত সুস্থতা দান করেন। আমীন।