tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদজাতীয়মাছ-মাংস থেকে লাখ টাকার ফোন সবই মেলে রিয়াজউদ্দিন বাজারে

মাছ-মাংস থেকে লাখ টাকার ফোন সবই মেলে রিয়াজউদ্দিন বাজারে

চট্টগ্রাম নগরীতে কেনাকাটার জন্য অন্যতম ভরসার স্থান রিয়াজউদ্দিন বাজার। ঐতিহ্যবাহী এ বাজারটি দেড়শ বছরের পুরোনো। এই বাজারে শাক-সবজি থেকে শুরু করে লাখ টাকা দামের মোবাইল ফোনও মেলে। খুচরার পাশাপাশি চলে পাইকারি বেচাকেনা। বিভিন্ন পণ্যের দামও তুলনামূলক কম। বাজারটির সুবিধা ও সীমাবদ্ধতার নানান দিক নিয়ে চার পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব।

চট্টগ্রামের পুরোনো শহরের প্রাণকেন্দ্র রিয়াজউদ্দিন বাজার। ভোর থেকে গভীর রাত পর্যন্ত এ বাজারে ভিড় লেগে থাকে। এখানকার দোকানপাটে পণ্যের এমন বৈচিত্র্য রয়েছে যে, ক্রেতা চাইলে একসঙ্গে মাছ-মাংস, সবজি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্য, দেশি-বিদেশি সিগারেট, প্রসাধন সামগ্রী, পোশাক ও লাখ টাকা দামের মোবাইল ফোনও কিনে নিতে পারেন। শহরের অন্যতম পুরোনো ও ব্যস্ত এই বাজারে প্রবেশ করলেই চোখে পড়ে নিত্যপণ্যের ভিড়। মাছ, মাংস, সবজি, মসলা থেকে শুরু করে চাল-ডাল-সবকিছুরই আলাদা সারি। সকালবেলায় তাজা মাছ আর মাংস কিনতে ক্রেতাদের ভিড় থাকে বেশি। দুপুরের পর ভিড় বাড়তে থাকে ইলেকট্রনিকস আর মোবাইল দোকানে। কাপড়, মোবাইল ফোন, জুতা, গৃহস্থালি সামগ্রীসহ কয়েকশ পণ্যের দোকান রয়েছে এ বাজারে। পাইকারি ও খুচরা এ বাজারটিতে শুধু নিত্যপ্রয়োজনীয় পণ্য নয়, রয়েছে আধুনিক শোরুমও। লাখ টাকার স্মার্টফোন, ল্যাপটপ বা অন্যান্য ডিজিটাল সামগ্রী মিলবে এ বাজারে। দৈনন্দিন কেনাকাটা আর আধুনিক প্রযুক্তিপণ্যের মিশেলে গড়ে উঠেছে দেড়শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী এই রিয়াজউদ্দিন বাজার। প্রতিদিন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, এমনকি আশপাশের জেলা থেকেও মানুষ ছুটে আসে এখানে। কারণ, এই বাজারে কোনো কিছুই অপ্রাপ্য নেই। সবই মেলে তুলনামূলক কম দামে। সকালবেলার টাটকা মাছ-মাংস থেকে শুরু করে লাখ টাকার আধুনিক স্মার্টফোনও পাওয়া যায় একই জায়গায়। ব্যবসায়ীরা জানান, চট্টগ্রামের বাণিজ্যিক ঐতিহ্য ধরে রেখেছে রিয়াজউদ্দিন বাজার। প্রতিদিন হাজার হাজার মানুষ কেনাকাটা করতে আসেন। একদিকে খুচরা ক্রেতা, অন্যদিকে পাইকারি ব্যবসায়ীরা মিলেই গড়ে তুলেছেন জমজমাট এ বাজার। ভোরের সূর্য পুব আকাশে উঁকি দেওয়ার আগেই রিয়াজউদ্দিন বাজারের গলিগুলো জমজমাট হয়ে ওঠে মাছ-মাংস আর সবজি বিক্রেতাদের হাঁকডাকে। একপাশে রূপচাঁদা, ইলিশ, কোরাল থরে থরে সাজানো অন্যপাশে গরু, খাসি, মুরগি কাটছেন কসাইরা। সবজি ও ফলের দোকানগুলোতেও সমান ভিড়। প্রতিদিন হাজার হাজার ক্রেতা পরিবারের জন্য খাদ্যপণ্য কিনতে এই বাজারে আসেন।