tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকমাউন্ট লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ৫

মাউন্ট লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ৫

ইসরায়েলি বিমান হামলায় লেবাননের মাউন্ট লেবানন অঞ্চলের শুফ জেলার সিবলিন গ্রামে অন্তত একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর শাফাক নিউজের।

মন্ত্রণালয়ের তথ্যমতে, হামলায় একটি পানিবাহী পিকআপ ট্রাককে লক্ষ্যবস্তু করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশপাশের এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার দায় স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এতে হিজবুল্লাহর এক সদস্যকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। একই দিনে এটি ছিল দ্বিতীয়বারের মতো এ ধরনের হামলা।

এর আগে মঙ্গলবারই দক্ষিণ লেবাননের মারকাবা–আদাইসেহ সড়কে ইসরায়েলি ড্রোন হামলায় আরও একজন নিহত এবং তিনজন আহত হন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৪০ জন নিহত এবং ৯৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।