tanaka

দুর্গম পাহাড়ে সুপেয় পানি, স্বস্তি ফিরেছে ৫০ পাহাড়ি পাড়ায়

বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। খাবার পানি সংগ্রহ করতে অনেক বাসিন্দাকেই প্রতিদিন এক থেকে তিন কিলোমিটার পর্যন্ত দুর্গম পাহাড়ি পথ পাড়ি...
প্রচ্ছদআন্তর্জাতিকমহাসড়কে যাত্রী নামিয়ে দেওয়ার ঘটনায় উবারকে ৪ কোটি ডলার ক্ষতিপূরণের নির্দেশ

মহাসড়কে যাত্রী নামিয়ে দেওয়ার ঘটনায় উবারকে ৪ কোটি ডলার ক্ষতিপূরণের নির্দেশ

নিরাপদ স্থানে না থামিয়ে ব্যস্ত মহাসড়কের পাশে দুই যাত্রীকে নামিয়ে দেওয়ার ঘটনায় প্রাণ হারানো এক তরুণীর পরিবারকে ৪ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার একটি আদালত। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৪৮০ কোটি টাকা।

নিহত তরুণীর নাম এমিলি নরমানডিন-পার্কার। ২৩ বছর বয়সী এই তরুণীর মৃত্যুর ঘটনায় তার পরিবারের করা দাবির পরিপ্রেক্ষিতে উবারের বিরুদ্ধে এ রায় দেওয়া হয়।

ঘটনাটি ঘটে ২০২৩ সালের ১২ আগস্ট। ওই রাতে এমিলি এক বান্ধবীর সঙ্গে উবারে করে বাড়ি ফিরছিলেন। দুজনই মদ্যপ অবস্থায় ছিলেন। পথিমধ্যে এমিলির বান্ধবী গাড়ির ভেতরে বমি করলে চালক ভু ট্রান ক্ষুব্ধ হন। পরে তিনি কোনো নিরাপদ স্থানে না গিয়ে মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে দুই যাত্রীকে গাড়ি থেকে নামিয়ে দেন।

গাড়ি থেকে নামার পরপরই দ্রুতগতিতে পেছন থেকে আসা একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এমিলি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর পাঁচ দিনব্যাপী সালিশি শুনানি অনুষ্ঠিত হয়। এতে অবসরপ্রাপ্ত বিচারক রিচার্ড স্টোন উবারের বিরুদ্ধে ৪ কোটি ডলার ক্ষতিপূরণের রায় দেন। শুনানিতে বলা হয়, যাত্রীদের মহাসড়কের পাশে নামিয়ে দেওয়ার পর চালক তাদের নিরাপত্তার জন্য কোনো জরুরি সহায়তা চাননি। বরং গাড়ি পরিষ্কার করার জন্য উবারের কাছে ‘ক্লিনিং ফি’ দাবি করার বিষয়েই তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন।

বিচারক তার পর্যবেক্ষণে বলেন, চালক যাত্রীদের নিরাপত্তার চেয়ে নিজের গাড়ির ক্ষতি নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন।

রায়ের পর এমিলির মা-বাবা এক বিবৃতিতে বলেন, সেদিন তাদের মেয়ে দায়িত্বশীল সিদ্ধান্ত নিয়েই মদ্যপ অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত ছিলেন এবং নিরাপদে বাড়ি ফেরার জন্য উবারের ওপর নির্ভর করেছিলেন। কিন্তু সেই আস্থার পরিণতিতে তারা মেয়েকে হারিয়েছেন।

তবে রায়ের বিরোধিতা করেছে উবার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, চালক ভু ট্রান একজন স্বাধীন ঠিকাদার ছিলেন। ফলে তার ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য উবারকে সরাসরি দায়ী করা যায় না।

অন্যদিকে, শুনানিতে উবারের এই অবস্থান গ্রহণ করা হয়নি এবং কোম্পানিকেই ক্ষতিপূরণের জন্য দায়ী করা হয়েছে। এর আগে আদালতে যাওয়ার পূর্বে গোপনীয়তার শর্তে ১ কোটি ডলারে বিষয়টি নিষ্পত্তির প্রস্তাব দিয়েছিল উবার। তবে নিহত তরুণীর পরিবার সেই প্রস্তাব গ্রহণ করেনি।