tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়মধ্যরাতে মিরপুরের বেনারসি পল্লীতে আগুন

মধ্যরাতে মিরপুরের বেনারসি পল্লীতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বরের বেনারসি পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

রোববার (১৫ মার্চ) দিনগত রাত ১টা ২০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ জাগো নিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, মিরপুর-১০ নম্বর বেনারসি পল্লীতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।