tanaka

ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে

ইতালির ভেনিসে অভিনেত্রী ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জাতীয় সংসদে প্রতিবাদ জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের...
প্রচ্ছদসারাদেশভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর পর হাসপাতাল সিলগালা

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর পর হাসপাতাল সিলগালা

ঝিনাইদহের কালীগঞ্জে সিজারিয়ান অপারেশনের সময় এক প্রসূতির মৃত্যুর ঘটনায় একটি হাসপাতাল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে হাসপাতালের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারবাজারে একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার সকালে উপজেলার সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী শিল্পী বেগমের সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের সময় হাসপাতালের অপারেশন থিয়েটারেই তাঁর মৃত্যু হয়। তবে তাঁর নবজাতক সন্তান বেঁচে যায়।

ঘটনার পর সোমবার দুপুরে ক্লিনিকটিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় প্রতিষ্ঠানটি সিলগালা করার পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, ‘সোমবার দুপুরে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’

তিনি আরও জানান, নবজাতকের সহায়তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা, খাবার দুধসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে।