tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদআন্তর্জাতিকভারত ৩ বছর আমেরিকার গ্রিন কার্ড লটারি প্রোগ্রামে বাদ

ভারত ৩ বছর আমেরিকার গ্রিন কার্ড লটারি প্রোগ্রামে বাদ

ভারত আগামী তিন বছর অর্থাৎ ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত আমেরিকার ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিভি) প্রোগ্রামে আবেদন করতে পারবে না। গ্রিন কার্ড লটারি নামে পরিচিত এই প্রোগ্রামের মাধ্যমে প্রতি বছর প্রায় ৫৫ হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্রে যেতে সুযোগ দেয়া হয়। তবে ২০২৬ সালের ডিভি প্রোগ্রামে ভারতকে বাদ দেওয়া হয়েছে, এমনটি জানিয়েছে অনলাইন সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট।

এই প্রোগ্রামে আবেদনকারীদের একটি র‍্যান্ডম লটারি পদ্ধতিতে নির্বাচন করা হয়, যাদের বেশির ভাগই যুক্তরাষ্ট্রের বাইরে থাকে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) জানায়, কিছু বিজয়ী এমনও থাকতে পারেন যারা লটারি নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রে অন্য কোনো বৈধ অবস্থায় অবস্থান করছিলেন। মূলত এই প্রোগ্রামের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের অভিবাসী জনসংখ্যার বৈচিত্র্য বৃদ্ধি করা।

মার্কিন কংগ্রেসের নীতি অনুযায়ী, এই ভিসা বরাদ্দ মূলত যুক্তরাষ্ট্রে বসবাসরত ঘনিষ্ঠ পরিবারের সদস্য ও বিশেষ কর্মসংস্থানের জন্য প্রাধান্য দেয়। আবেদনকারীদের অবশ্যই বিশ্ববিদ্যালয় সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অথবা গত পাঁচ বছরে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যা সমমানের প্রশিক্ষণ বা দক্ষতা দাবি করে। আবেদনকারী বা তার সঙ্গীকে অবশ্যই ‘ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা প্রোগ্রাম’-এর জন্য যোগ্য বিদেশী দেশের নাগরিক হতে হবে।

ভারতের পাশাপাশি বাংলাদেশ, ব্রাজিল, ফিলিপাইন, পাকিস্তান, কানাডা, কলম্বিয়া, কিউবা, ভেনেজুয়েলা এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোও আগামী তিন বছরে এই সুযোগ থেকে বাদ পড়েছে।

এদিকে, ২০২১ সালে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিবাসন নীতিতে কঠোরতা আরোপ করেছে। তারা অভিবাসী অভিযান, গ্রেপ্তার এবং বহিষ্কারের সংখ্যা বৃদ্ধি করেছে এবং বৈধ অভিবাসনের ক্ষেত্রেও বিভিন্ন বিধিনিষেধ চালু করেছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া যাচাই-বাছাই ও ভিসা স্ক্রিনিং বাড়িয়ে স্টুডেন্ট ভিসাসহ বিভিন্ন ভিসাকেও টার্গেট করা হচ্ছে।