tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়ভারতের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ ধর্ম উপদেষ্টার

ভারতের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ ধর্ম উপদেষ্টার

ভারতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অসুর রূপে উপস্থাপন করাকে ‘নিন্দনীয় ও অসম্মানজনক’ বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসায় ‘দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, “একটি দেশের সম্মানিত সরকারপ্রধানকে অন্য দেশে বিকৃতভাবে উপস্থাপন করা অত্যন্ত দুঃখজনক। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা প্রয়োজন। এমন কর্মকাণ্ড শান্তিপূর্ণ সহাবস্থানের পরিপন্থী।”

এ বিষয়ে সরকার কোনো প্রতিবাদ জানাবে কি না— জানতে চাইলে তিনি জানান, “বর্তমানে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা দেশের বাইরে রয়েছেন। তারা দেশে ফিরলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

সেই সময় তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হচ্ছে। উৎসবকে ঘিরে সরকার সর্বোচ্চ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর আসেনি।”

মাদরাসা শিক্ষার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, “দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীরা অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও রাখতে পারে। তারা প্রশাসন, চিকিৎসা, প্রকৌশলসহ বিভিন্ন খাতে অবদান রাখছে।”

কাছাইট জামে মসজিদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ, কাছাইট মসজিদ কমপ্লেক্সের আল্লামা শায়খ আব্দুল ওয়াহিদ ভূঁইয়া (বড় হুজুর), মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আমির হামজা ভূঁইয়া ও জেলা জামায়াতে ইসলামের আমীর মোবারক হোসেন আকন্দ প্রমুখ।