ভাঙনের আরও কাছে পৌঁছে গেছে যুক্তরাজ্য! সোমবার (১৪ সেপ্টেম্বর) ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের নেতারা একটি সমঝোতা স্মারকে সই করেছেন। চুক্তিতে তিন অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে সাংবিধানিক পরিবর্তনের প্রস্তুতি নিতে যুক্তরাজ্যের কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
তিন নেতার কথায়, ওয়েস্টমিনস্টারের সময় শেষের দিকে—এমন স্পষ্ট বার্তা দিয়েছে এই সমঝোতা। যুক্তরাজ্যের পার্লামেন্টের অবস্থান বোঝাতে তারা ‘ওয়েস্টমিনস্টার’ শব্দটি ব্যবহার করেছেন।
তিন অঞ্চলের নেতাদের বিরল ঐক্য
যুক্তরাজ্যের ইতিহাসে এই ঘটনা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, এই প্রথম তিন অঞ্চলের নেতৃত্বে থাকা ব্যক্তিরা স্বাধীনতা বা একীভূত হওয়ার পক্ষে অবস্থান নেওয়া রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত।
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি স্বাধীনতার পক্ষে। ওয়েলসের রুন আপ আইওরওয়ার্থও স্বাধীনতাপন্থি।



