tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিচ্ছে সরকার

ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিচ্ছে সরকার

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অবৈধ মজুত ও পাচার রোধে অভিযান জোরদার করা হয়েছে, এবং ভর্তুকি দিয়ে জ্বালানির চাহিদা সামাল দিতে সরকার কাজ করছে।

গতকাল সচিবালয়ে পিআইডি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘কৃষক কার্ড’ চালু করা প্রায় শেষ পর্যায়ে। আগামী পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করবেন। এ প্রকল্পের জন্য এডিপি’র আওতায় প্রায় ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

জাহেদ উর রহমান আরও জানান, স্বল্প সময়ে সরকার বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৫৪ জেলায় খাল খনন কার্যক্রম শুরু হয়েছে, যা কৃষি উৎপাদন ও পানি ব্যবস্থাপনাকে সহায়ক হবে। বাণিজ্য মন্ত্রণালয় রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে সফল হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১,৬০৬টি মামলায় প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়েছে।

স্বাস্থ্য খাতের বিষয়ে তিনি বলেন, হাম রোগের সাম্প্রতিক প্রাদুর্ভাব উদ্বেগজনক হলেও সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে ১৮টি উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ৩ মে থেকে সারা দেশে একযোগে টিকা প্রদান করা হবে। ২১ মে পর্যন্ত এই কার্যক্রম শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি স্বীকার করেন, টিকা সংকট একটি বড় চ্যালেঞ্জ ছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। নৌপরিবহন খাতে সব নৌযানকে ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে। পরিবেশ খাতে ১ কোটি ৫০ লাখ গাছের চারা উৎপাদন এবং ১৯৮ একর বনভূমি উদ্ধার ও পুনরায় বনায়ন কার্যক্রম শুরু হয়েছে।

যুব ও ক্রীড়া উন্নয়নে নতুন প্রতিভা খোঁজার উদ্যোগ নেওয়া হয়েছে, যার উদ্বোধন হবে আগামী ৩০ এপ্রিল। আন্তর্জাতিক পর্যায়ে পদকজয়ী ১২৯ জন খেলোয়াড়কে মাসিক ভাতা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

প্রবাসী কল্যাণে, মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনা হয়েছে এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। নিহতদের পরিবারকে ৩ লাখ টাকা এবং বীমা হিসেবে ১০ লাখ টাকা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সড়ক পরিবহন খাতে, গণপরিবহনে জিপিএস চালু করা হয়েছে, অনিয়ন্ত্রিত বাস কাউন্টার বন্ধ এবং ফেরিঘাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংস্কৃতি খাতে শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহ বাড়াতে নতুন প্রতিযোগিতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

জাহেদ উর রহমান বলেন, সরকার সব খাতে সমন্বিতভাবে কাজ করছে। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জনগণের জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।