রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানকে ‘অবৈধ ও উসকানিমূলক আগ্রাসন’ বলে কঠোরভাবে নিন্দা জানিয়েছে। মস্কো জানিয়েছেন, এই হামলাগুলো আন্তর্জাতিক সংকটকে আরও তীব্র করছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া অভিযোগ করেছে যে ওয়াশিংটন ও তেল আবিব শুধু সামরিক লক্ষ্যবস্তু নয়, বেসামরিক অবকাঠামো এবং পারমাণবিক স্থাপনাকেও টার্গেট করছে। মস্কো সতর্ক করে জানিয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে এমন হামলা চললে তা ভয়াবহ বিপর্যয়ের ঝুঁকি তৈরি করতে পারে। রাশিয়ার মতে, এই ধরনের কর্মকাণ্ড কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি।



