tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদআন্তর্জাতিকবেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করল রাশিয়া, ন্যাটোর সঙ্গে বাড়ছে উত্তেজনা

বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করল রাশিয়া, ন্যাটোর সঙ্গে বাড়ছে উত্তেজনা

ইউক্রেন যুদ্ধ এবং বাল্টিক অঞ্চলে ড্রোন তৎপরতা ঘিরে ইউরোপীয় ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই বেলারুশে পরমাণু অস্ত্র পাঠিয়েছে রাশিয়া। একই সঙ্গে নিজেদের কৌশলগত পারমাণবিক সক্ষমতার প্রদর্শনও করেছে মস্কো।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে— চলমান পারমাণবিক মহড়ার অংশ হিসেবে বেলারুশের ক্ষেপণাস্ত্র ব্রিগেডের ফিল্ড স্টোরেজ সুবিধাগুলোতে বিশেষ পরমাণু গোলাবারুদ পৌঁছে দেওয়া হয়েছে। এসব গোলাবারুদ মোবাইল ইস্কান্দার-এম ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে।

এ ছাড়া বেলারুশের একটি ক্ষেপণাস্ত্র ইউনিটকে এসব গোলাবারুদ গ্রহণ, সংরক্ষণ এবং উৎক্ষেপণযানে লোড করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে মস্কো।

রাশিয়া সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম বৃহৎ পারমাণবিক মহড়া পরিচালনা করছে। ‘আগ্রাসনের মুখে পারমাণবিক শক্তির প্রস্তুতি ও ব্যবহার’ শীর্ষক এই তিন দিনব্যাপী মহড়ায় অংশ নিয়েছেন প্রায় ৬৪ হাজার সামরিক সদস্য।

মহড়ায় রাশিয়া তাদের বোরি-ক্লাস পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন, ইল-৩৮ সাবমেরিন-বিধ্বংসী বিমান, কিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম মিগ-৩১ যুদ্ধবিমান এবং আরএস-২৪ ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই কৌশলগত মহড়ায় নর্দার্ন ও প্যাসিফিক ফ্লিট, দূরপাল্লার বিমানবাহিনী এবং লেনিনগ্রাদ ও সেন্ট্রাল সামরিক জেলার বিভিন্ন ইউনিট অংশ নিয়েছে।

অন্যদিকে, বাল্টিক দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ করেছে মস্কো। রাশিয়ার দাবি, এসব দেশ ইউক্রেনকে রাশিয়ার উত্তরাঞ্চলে হামলার জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে। তবে ন্যাটো এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।