tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদসারাদেশবিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না রুবেলের

বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না রুবেলের

চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবু হেনা রুবেল (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হেনা রুবেল উপজেলার কলাউজান ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সামমহাজন বাড়ির আজিজুল হকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল জানান, পদুয়া স্টেশন এলাকার একটি কমিউনিটি সেন্টারে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পুরাতন বিওসি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রুবেল। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।