বিশ্বের বৃহত্তম শহর এখন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, আর দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। জাতিসংঘের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, জাকার্তায় বর্তমানে বসবাস করেন প্রায় ৪ কোটি ১৯ লাখ মানুষ। আর ঢাকায় জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ, যা তাকে তালিকার দ্বিতীয় স্থানে রেখেছে। খবর—আল জাজিরা।
ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপের পশ্চিম অংশে অবস্থিত নিম্ন-উপকূলীয় শহর জাকার্তা সম্প্রতি দ্বিতীয় স্থান থেকে উঠে বিশ্বের বৃহত্তম শহরের মর্যাদা পেয়েছে। জাতিসংঘের সর্বশেষ মূল্যায়নে শহরটিকে আনুষ্ঠানিকভাবে শীর্ষস্থানে মনোনীত করা হয়েছে।
তালিকায় ঢাকার পর তৃতীয় অবস্থানে রয়েছে জাপানের রাজধানী টোকিও; শহরটির জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ। এর আগে টোকিওর অবস্থান ছিল নবম। ধারণা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে টোকিও বিশ্বের বৃহত্তম শহরে পরিণত হতে পারে।
বিশ্বের মোট ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টি এবং শীর্ষ ১০টির মধ্যে ৯টিই এশিয়ায় অবস্থিত। জাকার্তা, ঢাকা ও টোকিওর পর তালিকার শীর্ষ ১০ এশীয় শহরের মধ্যে রয়েছে—ভারতের নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), চীনের গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)। এশিয়ার বাইরে শীর্ষ ১০–এ থাকা একমাত্র শহর হলো মিশরের কায়রো, যার জনগণ সংখ্যা ৩ কোটি ২০ লাখ।



