tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকবিশ্ববাজারে আবারও কমল তেলের দাম

বিশ্ববাজারে আবারও কমল তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা দেখা দেওয়ায় বিশ্ববাজারে তেলের দামে আবারও পতন হয়েছে। ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির প্রভাবেই এই নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শুক্রবার (১৭ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার্স ১ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৯৮.০৫ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও কমে প্রতি ব্যারেল ৯৪ ডলারের নিচে নেমেছে। মার্চ মাসে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে ঘিরে সংঘাতের জেরে তেলের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছিল। যদিও সাম্প্রতিক সময়ে তা ১০০ ডলারের নিচে নেমেছে, তবে পুরো সপ্তাহজুড়ে ৯০ ডলারের ঘরেই অবস্থান করছে।

এদিকে, ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহান্তে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। তার এই মন্তব্যে বিনিয়োগকারীদের আগ্রহ আরও বেড়েছে।