tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদখেলাবিশ্বকাপে আফ্রিকার নতুন ইতিহাস, এক আসরে নকআউটে ৯ দেশ

বিশ্বকাপে আফ্রিকার নতুন ইতিহাস, এক আসরে নকআউটে ৯ দেশ

চলমান বিশ্বকাপে ইতিহাস গড়েছে আফ্রিকার প্রতিনিধিরা। প্রথমবারের মতো বিশ্বকাপের এক আসরে আফ্রিকা মহাদেশের ৯টি দেশ নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে, যা বিশ্ব ফুটবলে মহাদেশটির ক্রমবর্ধমান শক্তিরই প্রমাণ।

নকআউটে ওঠা দলগুলো হলো— মরক্কো, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, আইভরি কোস্ট, ঘানা, কেপ ভার্দে, মিশর, ডি আর কঙ্গো এবং আলজেরিয়া।

এর আগে কোনো বিশ্বকাপে এত সংখ্যক আফ্রিকান দল নকআউট পর্বে খেলতে পারেনি। অতীতের বিভিন্ন আসর মিলিয়ে সর্বোচ্চ ছয়টি আফ্রিকান দেশ শেষ ষোলোতে খেলার কৃতিত্ব দেখিয়েছিল। ২০১৪ ও ২০২২ সালের বিশ্বকাপে আফ্রিকা থেকে দুটি করে দল নকআউটে উঠেছিল।

২০২২ সালের কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। এবারও দলটি দুর্দান্ত ছন্দে রয়েছে। গ্রুপ পর্বে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে নিজেদের সামর্থ্যের আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

এবারের আসরে সবচেয়ে বড় চমকগুলোর একটি দেখিয়েছে কেপ ভার্দে। বিশ্বকাপে প্রথম অংশগ্রহণেই তারা জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। একইভাবে ডি আর কঙ্গোর শেষ ৩২-এ ওঠাও অনেকের কাছে বিস্ময় হিসেবে এসেছে। নকআউটে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

অন্যদিকে আলজেরিয়ার নকআউটে ওঠার গল্প ছিল রোমাঞ্চে ভরা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রিয়াদ মাহরেজের জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় দলটি। সেই নাটকীয় জয়ের সুবাদেই শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করে আলজেরিয়া।