tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদরাজনীতিবিরোধীদের উদ্দেশে কড়া বার্তা মির্জা ফখরুলের, ‘আমরা উড়ে এসে জুড়ে বসিনি’

বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা মির্জা ফখরুলের, ‘আমরা উড়ে এসে জুড়ে বসিনি’

রাজনৈতিক বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা উড়ে এসে জুড়ে বসিনি। আমাদের ধমক দিয়ে লাভ নেই। ১৭ বছর আন্দোলন করেছি, জেল খেটেছি।”

বুধবার (২০ মে) বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি ও প্রশিক্ষিত নারীদের জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে আর্থিক সহায়তার চেক বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন। দেশে গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রমও চালু হয়েছে।”

সম্প্রতি গঠিত নতুন রাজনৈতিক জোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কিছু রাজনৈতিক দল মিলে ১১ দলীয় জোট গঠন করেছে। তারা বলছে, জুলাই সনদ অনুযায়ী আইন না করলে দেশে অঘটন ঘটাবে। কিন্তু আমাদের ভয় দেখিয়ে লাভ নেই।”

এর আগে দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শনে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

সভায় মন্ত্রীরা আশাবাদ ব্যক্ত করে জানান, আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন মির্জা ফখরুল।