tanaka

চিনি পিঁপড়ামুক্ত রাখার সহজ উপায়

চিনি পিঁপড়ামুক্ত রাখার সহজ উপায়

মাদকসহ মা-ছেলে গ্রেফতার

প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনবিয়ে করছেন মিমি, পাত্র কে?

বিয়ে করছেন মিমি, পাত্র কে?

বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই এতদিন অভিনেত্রী মিমি চক্রবর্তীর সোজাসাপ্টা উত্তর ছিল, ‘কী জন্য করব?’ কখনো আবার জানিয়েছেন, কাজ, বই আর পোষ্যদের নিয়েই তার ব্যস্ততা। ব্যক্তিজীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন এই অভিনেত্রী। তবে সেই মিমিই কি এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? টলিপাড়ায় অন্তত এমনই গুঞ্জন ছড়িয়েছে।

শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। বিয়ের আসর বসতে পারে পাহাড়ি শহর কালিম্পঙে। ঘনিষ্ঠজনদের মধ্যে ইতোমধ্যে নিমন্ত্রণের প্রস্তুতিও শুরু হয়েছে বলে খবর। যদিও মিমির পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তবে গুঞ্জনের কেন্দ্রে শুধু বিয়ের সময় বা স্থান নয়, আলোচনায় রয়েছেন সম্ভাব্য পাত্রও। জানা গেছে, তার সঙ্গে টলিপাড়ার কোনো সরাসরি যোগ নেই। গুঞ্জন সত্যি হলে মিমির হবু স্বামী পেশায় একজন নৌবাহিনীর কর্মকর্তা।

মিমির প্রেমজীবন নিয়ে অবশ্য এর আগেও কম আলোচনা হয়নি। বিভিন্ন সময়ে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও অভিনেত্রী নিজে সেসব নিয়ে খুব একটা মাথা ঘামাননি। বরং একাধিকবার জানিয়েছেন, কাজের বাইরে পরিবার, বই এবং পোষ্যদের সঙ্গেই সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

কয়েক বছর আগে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে মিমি বলেছিলেন, বিয়ে করতে হলে আগে পাত্র খুঁজতে হবে। তার জন্য দেখা-সাক্ষাৎও করতে হবে। কিন্তু এত কিছুর সময় তার হাতে নেই বলেই জানিয়েছিলেন অভিনেত্রী।

তাহলে সেই ব্যস্ত মিমির জীবনেই কি এবার চুপিসারে কেউ এসে জায়গা করে নিয়েছেন? ডিসেম্বরের কথিত বিয়ের গুঞ্জন সত্যি হলে, খুব শিগগিরই মিলতে পারে সেই প্রশ্নের উত্তর।