tanaka

চিনি পিঁপড়ামুক্ত রাখার সহজ উপায়

চিনি পিঁপড়ামুক্ত রাখার সহজ উপায়

মাদকসহ মা-ছেলে গ্রেফতার

প্রচ্ছদআন্তর্জাতিকপূর্ব উপকূলে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

পূর্ব উপকূলে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

যৌথ সামরিক মহড়া শেষ হওয়ার একদিন পরই সমুদ্রে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ নৌ-মহড়া শেষ হওয়ার পরপরই এমন পদক্ষেপে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, শনিবার ভোরে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় শহর ওনসান এলাকা থেকে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সমুদ্রে গিয়ে পড়ে। উৎক্ষেপণের খবর পাওয়ার পর দক্ষিণ কোরিয়া সীমান্ত ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে সার্বক্ষণিক তথ্য আদান-প্রদান করছে দেশটি।

ঘটনার পর পরিস্থিতি পর্যালোচনায় জরুরি নিরাপত্তা বৈঠকও ডেকেছে দক্ষিণ কোরিয়া। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে তাদের বা তাদের মিত্রদের জন্য তাৎক্ষণিকভাবে বড় কোনো হুমকি তৈরি হয়নি। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ওয়াশিংটন।

যৌথ মহড়ায় ক্ষুব্ধ পিয়ংইয়ং

কয়েক দিন ধরে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র বড় ধরনের যৌথ নৌ-মহড়া পরিচালনা করছিল। এই মহড়াকে কেন্দ্র করে শুরু থেকেই ক্ষুব্ধ ছিল উত্তর কোরিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এ ধরনের ‘উসকানিমূলক’ কর্মকাণ্ডের কঠোর জবাব দেওয়া হবে।

পিয়ংইয়ং দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যৌথ সামরিক মহড়াকে নিজেদের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে দেখে আসছে। অতীতেও এমন মহড়ার প্রতিবাদে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে দেখা গেছে।

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়ার সময়ও পিয়ংইয়ং যৌথ সামরিক মহড়ার বিরোধিতা করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল।

ফলে নতুন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ঘিরে কোরীয় উপদ্বীপে আবারও সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।