সরকারি চাকরিতে আগ্রহীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সঞ্চয় অধিদপ্তর। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতের আটটি ক্যাটাগরিতে ৯৫ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। ২৯ অক্টোবর ২০২৬ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। স্নাতক, এইচএসসি, এসএসসি এবং জেএসসি বা সমমান পাস প্রার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন।
নিয়োগের সংক্ষিপ্ত তথ্য
-
প্রতিষ্ঠান: জাতীয় সঞ্চয় অধিদপ্তর
-
পদ ক্যাটাগরি: ৮টি
-
মোট শূন্যপদ: ৯৫টি
-
চাকরির ধরন: সরকারি
-
বেতন গ্রেড: ১৩ থেকে ২০
-
আবেদন শুরুর তারিখ: ২৯ অক্টোবর ২০২৬
-
আবেদনের শেষ তারিখ: ২৬ নভেম্বর ২০২৬
-
আবেদনের পদ্ধতি: অনলাইনে
পদভিত্তিক নিয়োগ ও বেতন-যোগ্যতা
১. হিসাবরক্ষক
-
পদসংখ্যা: ৯ জন
-
বেতন গ্রেড: ১৩
-
বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা
-
যোগ্যতা: বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
-
পদসংখ্যা: ৩ জন
-
বেতন গ্রেড: ১৩
-
বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা
-
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৩. উচ্চমান সহকারী
-
পদসংখ্যা: ৩ জন
-
বেতন গ্রেড: ১৪
-
বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা
-
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৪. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
-
পদসংখ্যা: ৪ জন
-
বেতন গ্রেড: ১৪
-
বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা
-
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৫. গাড়িচালক
-
পদসংখ্যা: ১ জন
-
বেতন গ্রেড: ১৫
-
বেতন স্কেল: ২২,৮০০–৫৫,২০০ টাকা
-
যোগ্যতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দেওয়া বৈধ হালকা বা ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে। গাড়ি চালনায় দক্ষতাও প্রয়োজন।
৬. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
-
পদসংখ্যা: ৪০ জন
-
বেতন গ্রেড: ১৬
-
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা
-
যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৭. ডাটা এন্ট্রি অপারেটর
-
পদসংখ্যা: ২ জন
-
বেতন গ্রেড: ১৬
-
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা
-
যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৮. অফিস সহায়ক
-
পদসংখ্যা: ৩৩ জন
-
বেতন গ্রেড: ২০
-
বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা
-
যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অনলাইনে যেভাবে আবেদন করবেন
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের নিয়োগে অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার আগে প্রার্থীদের সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, প্রয়োজনীয় দক্ষতা, আবেদন ফি এবং অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন।
আবেদনের সময়সীমা শেষ হবে ২৬ নভেম্বর ২০২৬।
আবেদন ও পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি: অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির PDF
প্রতিষ্ঠানের ওয়েবসাইট: nationalsavings.gov.bd
আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তিতে উল্লেখিত সব নির্দেশনা অনুসরণ করুন।



