tanaka

খালি পায়ে ৬ হাজার ৮০৫ কিলোমিটার, নিজের গড়া বিশ্বরেকর্ড ফেরালেন ইমন

পায়ের ক্ষত, কাঁটা-কাচের আঘাত কিংবা সংক্রমণ—কোনো বাধাই থামাতে পারেনি আয়ারল্যান্ডের ৩৪ বছর বয়সী সরকারি কর্মকর্তা ইমন কেভেনিকে। জুতা ছাড়াই ৩৬৯ দিনে ৬ হাজার ৮০৫...
প্রচ্ছদজাতীয়ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১,০৫৬, মৃত্যু ২

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১,০৫৬, মৃত্যু ২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬ জন রয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ১৯৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে সাতজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫০ হাজার ২৭৬ জন।