tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকবিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই

বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে বিমান চলাচল ব্যাহত হলে দুবাইয়ের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর বন্ধ হয়ে গেলে প্রতি মিনিটেই বিপুল অঙ্কের অর্থ হারাতে পারে শহরটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে প্রায় ১০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৭ লাখ ৫০ হাজার পাউন্ড ক্ষতি হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরটি যদি টানা ২৪ ঘণ্টা বন্ধ থাকে, তাহলে সম্ভাব্য ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বা প্রায় ১০৭ কোটি পাউন্ড।

বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরটি আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। দুবাইয়ের এই হাবের মাধ্যমে মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী ও কার্গো পরিবহন করা হয়।

ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে উঠলে বা আকাশপথে বিধিনিষেধ আরোপ করা হলে দুবাইয়ের মতো বৈশ্বিক এভিয়েশন হাবের জন্য তা বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে।