tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর নতুন বাংলাদেশের সূচনা: রাষ্ট্রপতি

দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর নতুন বাংলাদেশের সূচনা: রাষ্ট্রপতি

দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে তাবেদারিত্ব ও ফ্যাসিবাদমুক্ত এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। এ সময় নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, ওই আন্দোলনে প্রায় ৩০ হাজার মানুষ আহত ও পঙ্গু হয়েছেন এবং পাঁচ শতাধিক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার ১,২৪৩টি স্বাস্থ্য কার্ড প্রদান করেছে। পাশাপাশি গুরুতর আহত ১৩৭ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণে দেশের ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং ঢাকায় ‘জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, একটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজ এ মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও তা সুরক্ষায় তিনি আপসহীন নেতৃত্ব দিয়েছেন।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ২০২৩–২৪ অর্থবছরের তুলনায় ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই স্থিতিশীল হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৫৮ শতাংশে দাঁড়িয়েছে এবং সামনের দিনগুলোতে তা আরও কমবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনা এবং পুঁজিবাজারে অনিয়মের তদন্তে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। ব্যাংক খাতে জনগণের আস্থা পুনরুদ্ধার ও খেলাপি ঋণ নিয়ন্ত্রণে একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি পুঁজিবাজারে সংস্কার আনতে একটি পৃথক কমিশন গঠন করা হবে, যা ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত সব ধরনের অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।