tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রবিবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দফতরে না গিয়ে তিনি হঠাৎ করেই বিভিন্ন মন্ত্রণালয়ে পরিদর্শনে যান।

সচিবালয়ে প্রবেশের পর গাড়ি থেকে নেমে তিনি সরাসরি হেঁটে ৬ নম্বর ভবনে যান। সেখানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এরপর একই ভবনের বিভিন্ন তলায় ঘুরে মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন।

পরবর্তীতে তিনি ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন। এভাবে সচিবালয়ের অন্তত আটটি মন্ত্রণালয় আকস্মিকভাবে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরিদর্শন শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে আসেন।

এদিকে, অন্যান্য দিনের মতো আজও প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি রয়েছে। সকালে তিনি কৃষি মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কৃষক কার্ড বিষয়ে এক সভায় সভাপতিত্ব করবেন। এতে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা অংশ নেবেন।

এছাড়া, দুপুরে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।