tanaka
প্রচ্ছদখেলাবিপিএলে রাজশাহীতে যুক্ত হলেন আরব আমিরাতের ওপেনার

বিপিএলে রাজশাহীতে যুক্ত হলেন আরব আমিরাতের ওপেনার

বিপিএলে জয় দিয়ে শুরু করলেও পরের ম্যাচে হারের স্বাদ পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেটে আরও দুটি ম্যাচ খেলবে দলটি। সিলেট পর্ব শেষ হওয়ার পর দলের ওপেনার শাহিবজাদা ফারহান পাকিস্তান জাতীয় দলের দায়িত্ব পালনে নিজ দেশে ফিরে যাবেন। তার অনুপস্থিতিতে দলে নতুন করে একজন বিদেশি ওপেনার অন্তর্ভুক্ত করেছে রাজশাহী ওয়ারিয়র্স।

সংযুক্ত আরব আমিরাতের মারকুটে ওপেনার মোহাম্মদ ওয়াসিমকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য বিশ্ব ক্রিকেটে পরিচিত ওয়াসিম এবারই প্রথমবারের মতো বিপিএলে খেলতে যাচ্ছেন। ৩১ বছর বয়সী এই ব্যাটার এখন পর্যন্ত ১৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যেখানে তার সংগ্রহ ৪ হাজার ১৪০ রান। প্রায় ১৪৯ স্ট্রাইক রেটের পাশাপাশি তার ঝুলিতে রয়েছে তিনটি সেঞ্চুরি ও ২৯টি হাফসেঞ্চুরি।

বর্তমানে আইএলটি২০ লিগে খেলছেন মোহাম্মদ ওয়াসিম। সাকিব আল হাসানের সঙ্গে এমআই এমিরেটসের হয়ে তিনি এখন পর্যন্ত ১০ ম্যাচে ২৯৩ রান করেছেন, যেখানে তার স্ট্রাইক রেট প্রায় ১৩২। ইতোমধ্যে এমআই এমিরেটস প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি। দল শিরোপার লড়াইয়ে পৌঁছালে সেই পর্ব শেষে রাজশাহী ওয়ারিয়র্সে যোগ দেবেন ওয়াসিম।