tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়বিকেলে আরও ৮ দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

বিকেলে আরও ৮ দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরও আটটি রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, যেসব দল ও সংগঠনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে, সেগুলো হলো: এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এরই অংশ হিসেবে গত ৩১ আগস্ট তিনি বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপির নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন।

এসব বৈঠকে তিনি আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছেন।