tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিবিএনপি সবসময় মানুষের পাশে থাকে: সালাহউদ্দিন টুকু

বিএনপি সবসময় মানুষের পাশে থাকে: সালাহউদ্দিন টুকু

দেশ গঠনে বিএনপি সবসময় জনগণের পাশে থাকে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। তিনি বলেন, “জনগণের জন্য রাজনীতি করা দল বিএনপি জনগণকে সঙ্গেই রেখে তাদের সমস্যার সমাধান করবে।”

মঙ্গলবার টাঙ্গাইল শহরের আকুর টাকুরপাড়া স্টেডিয়ামের ব্রিজ সংলগ্ন এলাকায় দুই শিশুর পানিতে ডুবে যাওয়ার ঘটনায় অভিভাবকদের সান্ত্বনা দিতে গিয়ে তিনি এ কথা বলেন। মর্মান্তিক দুর্ঘটনায় মেহেদী হাসান (৮) ও আদিব (৯) নামে দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে ডুবুরি দল কাজ চালিয়ে যাচ্ছে।

টুকু বলেন, নদী-নালা ও খাল-বিলের দেশে শিশুদের ছোটবেলা থেকেই সাঁতার শেখানো জরুরি। এতে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। কিন্তু নগরায়ণের ফলে শহরে আগের মতো পুকুর ও খাল না থাকায় শিশুরা সাঁতার শেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ বাস্তবতাকে সামনে রেখে আগামী দিনে আধুনিক নগরায়নের পরিকল্পনা নিতে হবে।

তিনি আরও বলেন, একা দেশ পরিবর্তন সম্ভব নয়। তবে সদিচ্ছা থাকলে জনগণকে সঙ্গে নিয়ে সবার মধ্যে পরিবর্তনের ইচ্ছা জাগিয়েই প্রকৃত রূপান্তর ঘটানো সম্ভব। বিএনপি আগামীতে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি শৈশব থেকেই যোগ্য নাগরিক গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।