tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদজাতীয়বাস্তবায়নের পথে ‘নবম পে স্কেল’, সম্ভাব্য সময় জানা গেল

বাস্তবায়নের পথে ‘নবম পে স্কেল’, সম্ভাব্য সময় জানা গেল

আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত ‘নবম পে স্কেল’ দ্রুত বাস্তবায়নের দাবি জোরালো হয়েছে। এ লক্ষ্যে গেজেট প্রকাশের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, তিন বেতন কমিশনের সুপারিশ প্রণয়নে পুনর্গঠিত কমিটি ‘নবম পে স্কেল’ ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সুপারিশ আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে।

শনিবার (২ মে) সংগঠনটির আহ্বায়ক আবদুল মালেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে মে মাসজুড়ে বিভিন্ন জেলায় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির অংশ হিসেবে এসব কর্মসূচি নেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ৮ মে পটুয়াখালী এবং ৯ মে খুলনায় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ১৬ মে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা আয়োজন করা হবে।

সংগঠনটির নেতারা জানান, গত ১১ বছরে দুটি পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও নতুন কোনো পে স্কেল পাননি সরকারি কর্মচারীরা। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন গ্রেডের কর্মচারীরা মারাত্মক আর্থিক চাপে পড়েছেন। অনেকেই ঋণের বোঝায় জর্জরিত, এবং মাস শেষে বেতনের বড় অংশ ঋণ পরিশোধে চলে যাওয়ায় অবশিষ্ট অর্থ দিয়ে মাসের পুরোটা সময় সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।

তাদের মতে, আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে নবম পে স্কেলের জন্য বরাদ্দ না থাকলে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়তে পারে। দেশের উন্নয়নে প্রায় ২২ লাখ সরকারি কর্মচারীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তাদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ এখনো দৃশ্যমান নয়।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে গঠিত কমিটি ইতোমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে। আর্থিক চাপ বিবেচনায় নিয়ে কয়েকটি ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে আগামী জুলাই থেকে প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধির বিষয়টি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।