বায়ুদূষণের দিক থেকে আজ শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা। অপরদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা অবস্থান করছে ১০ নম্বরে।
শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টা ৩৭ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার)-এর তথ্য অনুযায়ী, কামপালার বায়ুর মান সূচক (AQI) স্কোর ছিল ১৬২, যা “অস্বাস্থ্যকর” স্তরে পড়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা, যার দূষণ স্কোর ১৪৯। এটিও “অস্বাস্থ্যকর” ক্যাটাগরির মধ্যে পড়ে।
ঢাকার বায়ুদূষণ স্কোর ৯৯, যা “সহনীয়” বা “মাঝারি মানের” বায়ু হিসেবে বিবেচিত হয়।
বায়ুর মান সংক্রান্ত স্কোরিং সিস্টেম অনুযায়ী:
- ০–৫০: ভালো
- ৫১–১০০: মাঝারি বা সহনীয়
- ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
- ১৫১–২০০: সাধারণভাবে অস্বাস্থ্যকর
- ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
- ৩০১-এর বেশি: বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ



