tanaka
প্রচ্ছদখেলাবাবরকে ‘সোশ্যাল মিডিয়ার খেলোয়াড়’ বললেন বাসিত আলী

বাবরকে ‘সোশ্যাল মিডিয়ার খেলোয়াড়’ বললেন বাসিত আলী

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে পাকিস্তানের বড় ব্যবধানে পরাজয়ের পর অধিনায়ক বাবর আজমের তীব্র সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার বাসিত আলী। তার মতে, শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা থাকলেই কাউকে বড় খেলোয়াড় বলা যায় না; দলের কঠিন সময়ে পারফর্ম করাই একজন ক্রিকেটারের আসল পরিচয়।

লর্ডস টেস্টে বাবর দুই ইনিংসে করেন যথাক্রমে ৮ ও ৬ রান। তার ব্যর্থতার পর ‘দ্য গেমপ্ল্যান শো’তে বাসিত বলেন, কিংবদন্তি ক্রিকেটাররা বিপদের দিনে দলের হাল ধরেই বড় হয়েছেন। বাবরের বড়ত্ব সামাজিক যোগাযোগমাধ্যম বা ভক্তদের জনপ্রিয়তার ওপর নির্ভর করে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬১ রান করার পর থেকে টেস্টে আর সেঞ্চুরি পাননি বাবর। লর্ডসে তার আউটের ধরন নিয়েও হতাশা প্রকাশ করেন বাসিত।

এদিকে, মোহাম্মদ রিজওয়ানের আউট নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। রিজওয়ানের শটের সমালোচনা করে সেটিকে পাড়ার ক্রিকেটের সঙ্গে তুলনা করেন তিনি।